গুরুদাসপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসের যাত্রীরা। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাউদিয়া ও তালবাড়িয়ার মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

2026-10-07T17:02:08+06:00
2026-10-07T17:02:08+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৫:০২ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
ছবি- গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসের যাত্রীরা। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাউদিয়া ও তালবাড়িয়ার মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দাউদিয়া-তালবাড়িয়া সড়ক দিয়ে গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষে দুটি যানবাহনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর বাসের চালক বলেন, আমি সর্বাত্মক চেষ্টা করেছি। ওপরে আল্লাহ সহায় ছিলেন বলেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অসতর্কভাবে এগিয়ে আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর দুর্ঘটনাকবলিত যানবাহন থাকায় উভয় দিকে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় যাত্রী ও পথচারীরা।

স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  নাটোর  সড়ক দুর্ঘটনা 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত