পাবনায় চুরির সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

2026-10-04T23:22:08+06:00
2026-10-04T23:22:08+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাবনায় চুরির সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:২২ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৪ অক্টোবর) রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সুমন সদর উপজেলার গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় সুমনকে বাড়ির সামনের একটি দোকানের কাছে রেখে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে সদর উপজেলার বিলভাদুড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোববার কোনো এক সময় সুমনকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ওসি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে সুমনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি রিকশায় করে বাড়ির সামনে রেখে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশ জানতে পেরেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। 


জ/রা


  বিষয়:   পাবনা  হত্যা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত