শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-04T19:36:04+06:00
2026-10-04T19:36:04+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৬ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া মন্তব্যের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক।

জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সে বিষয়ে নজর দেবে বলে বাংলাদেশ আশা করে।

প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী তুরস্ক সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে। তবে সফরটি কখন এবং কোথায় হবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত