অজুর পর যে দোয়া পাঠে মিলবে জান্নাতের সুসংবাদ

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।

2026-10-04T20:56:28+06:00
2026-10-04T20:56:28+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
অজুর পর যে দোয়া পাঠে মিলবে জান্নাতের সুসংবাদ
ধর্ম ডেস্ক
⏲ ৮:৫৬ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।

নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে অজু একটি গুরুত্বপূর্ণ আমল। অজুর মাধ্যমে একজন মুসলিম নিজেকে পবিত্র ও ইবাদতের জন্য প্রস্তুত করেন।

রাসুলুল্লাহ (সা.) অজুর পর একটি বিশেষ দোয়া পাঠের ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেয় এবং নির্ধারিত দোয়াটি পাঠ করে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার সুসংবাদ রয়েছে।

সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। দোয়াটি হলো- 

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন। 

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর কোনো অংশীদার নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।

ওমর বিন খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে অতঃপর এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের আট দরজা খোলা হবে। সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে। ’ (মুসলিম, হাদিস নম্বর : ২৩৪, তিরমিজি, হাদিস নম্বর : ৫৫)

জ/শা 


  বিষয়:   ইসলাম ও জীবন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত