শুটিং সেটে পা পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন, হাঁটুতে চোট

জবাবদিহি ডেস্ক

বিনোদন

কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এবার ভিন্নভাবে দেখা গেল বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে। শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা।

2026-10-01T14:13:15+06:00
2026-10-01T14:13:15+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
শুটিং সেটে পা পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন, হাঁটুতে চোট
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৩ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এবার ভিন্নভাবে দেখা গেল বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে। শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা।

ব্যথার কারণে ঠিকমতো দাঁড়াতে না পারায় বসেই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দিতে হয়েছে তাকে। গত বুধবারের পর্বে নিজেই এ কথা জানান অমিতাভ।

সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন অমিতাভ। তবে এবারের পর্বে তাকে চেয়ারে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন উপস্থিত দর্শকেরা। অভিনেতার এমন ব্যতিক্রমী উপস্থিতির কারণ জানার অপেক্ষায় ছিলেন তারা।

এ সময় নিজের চোটের কথা জানিয়ে অমিতাভ বলেন, আগের দিনের শুটিংয়ে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। হাঁটুর ব্যথার কারণে ঠিকমতো দাঁড়াতে পারছেন না। তাই বাধ্য হয়েই বসে মনোলগ দিতে হয়েছে তাকে।

তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে দর্শকদের আশ্বস্তও করেন অভিনেতা। জানান, চোট খুব একটা গুরুতর নয়। শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

এদিকে, অমিতাভের অবসর নেয়া নিয়েও সম্প্রতি তৈরি হয়েছিল জল্পনা। নিজের একটি ব্লগ পোস্টে অবসরের ইচ্ছার কথা লেখার পর থেকেই অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও পরে বিষয়টি স্পষ্ট করেন অভিনেতা। জানান, কাজ থেকে অবসর নেয়ার কথা বলেননি তিনি, বরং ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন।

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমায়।


জ/রা


  বিষয়:   অভিনেতা  বলিউড  অমিতাভ বচ্চন  আহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত