জেলা হাসপাতালে আইসিইউ-ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ চলছে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-23T20:51:54+06:00
2026-09-23T20:51:54+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জেলা হাসপাতালে আইসিইউ-ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ চলছে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম 
সংগৃহীত ছবি
জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও পদক্ষেপের কথা জানানো হয়। কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, সদস্য মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থার জনবল, দপ্তর ও সংস্থার পরিচিতি, কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

আলোচনায় জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও পুষ্টি গবেষণার বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বৈঠকে বিভিন্ন ধরনের টিকার মজুতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং স্যাটেলাইট ক্লিনিক জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সর্বোপরি দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে আরও বেশি সচেতন থাকার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এ ছাড়া দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের কার্যক্রমের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]