বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

জবাবদিহি ডেস্ক

2026-09-23T20:02:56+06:00
2026-09-23T20:02:56+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাঁদের মধ্যে অন্তত একজন নারীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কমিটিগুলো থেকে আওয়ামীপন্থি ব্যক্তিদের সরানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে কমিটি পুনর্গঠনের কারণ হিসেবে বিদ্যমান কমিটিগুলোর পুরোনো হওয়া এবং কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমের হালনাগাদ তথ্য না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি রয়েছে। বিদ্যমান এসব কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হয়েছে। পাশাপাশি কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে এসব কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিদ্যমান কমিটিগুলোতে সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেগুলো পুনর্গঠন করতে হবে।

এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ককে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]