বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-23T12:08:05+06:00
2026-09-23T12:08:05+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মো. সেলিম (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের নতুন পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, মাদক সেবনের সময় সেলিমকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে বাগাতিপাড়া মডেল থানার এসআই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনে ব্যবহৃত একটি কল্কি, কাঁচি, ইয়াবা সেবনের দুটি পাইপ ও লাইটার উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম ঘটনাস্থলে যান। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য এবং সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সেলিম জামনগর পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মৃত আরসেদ আলীর ছেলে। আদালতে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

তবে সেলিমের দাবি, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছিলেন। তাদের কাছে যাওয়ার পর স্থানীয়রা তাকে আটক করেন। তার ভাষ্য অনুযায়ী, এ সময় জামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ভিতরভাগ গ্রামের বাসিন্দা মো. তাইজুল ইসলাম ওরফে পিন্টু এবং জামনগর পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মৃত খেতাবের ছেলে শামিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, জামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]