কয়েক দিনের মধ্যে বাড়তে পারে তিস্তা-কুশিয়ারা-সুরমার পানি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-22T20:33:35+06:00
2026-09-22T20:33:35+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
কয়েক দিনের মধ্যে বাড়তে পারে তিস্তা-কুশিয়ারা-সুরমার পানি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
বৃষ্টিপাত বাড়ায় আগামী কয়েক দিনের মধ্যে বন্যাপ্রবণ তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানির সমতল বাড়তে পারে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল কমেছে। অন্যদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানির সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনার পানির সমতল আগামী এক দিন কমে পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গঙ্গা নদীর পানির সমতল কমেছে। পদ্মা নদীর পানির সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন কমতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তৃতীয় দিন নদী দুটির পানির সমতল বাড়তে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। তিস্তা নদীর পানির সমতল আগামী এক দিন কমতে পারে এবং পরবর্তী দুই দিন বাড়তে পারে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]