মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়ে তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-21T15:26:15+06:00
2026-09-21T15:26:15+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়ে তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় অনেকটা বাধ্য হয়েই সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং জাহাজ ভাড়া বেড়েছে। এ পরিস্থিতিতে মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।

তিনি বলেন, সরকার বাধ্য না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিত না। প্রতিবেশী ও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। এর ফলে প্রতিবেশী দেশে তেল পাচারের আশঙ্কা তৈরি হয়েছিল।

সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ নির্ধারিত ডিজেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর একই জ্বালানির দামের তুলনাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বাস্তবতার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব সময় জ্বালানি তেলের দাম নির্ধারণ করা সম্ভব হয় না। এ খাতে সরকারকে ভর্তুকিও দিতে হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি চালু রাখার স্বার্থেও জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। তবে এ মূল্য সমন্বয়ের অভিঘাত যাতে সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]