পর্যটন খাত পুনরুজ্জীবনে মাস্টারপ্ল্যান: মন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T15:52:33+06:00
2026-09-17T15:52:33+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
পর্যটন খাত পুনরুজ্জীবনে মাস্টারপ্ল্যান: মন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইসিসিবি সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ওপরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

এদিকে, ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন আকর্ষণীয় পর্যটন গন্তব্য তুলে ধরার পাশাপাশি ট্যুর অপারেটরদের জন্য বিটুবি সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]