ভাইরাল অডিও ঘিরে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-17T15:42:19+06:00
2026-09-17T15:42:19+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ভাইরাল অডিও ঘিরে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তবে ভাইরাল হওয়া অডিও রেকর্ডটি নিয়ে এখনো ওসি রাকিবুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া অডিওতে বর্তমান সরকার ও পুলিশ বাহিনী নিয়েও বিভিন্ন নেতিবাচক মন্তব্য শোনা যায় বলে দাবি করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]