জনগণ যে আইন চায়, সরকার সেটিই করবে: আইনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T15:40:06+06:00
2026-09-17T15:40:06+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জনগণ যে আইন চায়, সরকার সেটিই করবে: আইনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষের চাহিদা ও মতামত বিবেচনায় নিয়েই নতুন আইন করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশন ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, নতুন আইনে মতপ্রকাশের স্বাধীনতা বা ‘ফ্রিডম অব স্পিচ’ নিশ্চিত করার পাশাপাশি কোনো ব্যক্তির সম্মানহানি যাতে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইনই আনবে। এরই মধ্যে সাইবার সুরক্ষা আইন নিয়ে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]