ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর সৌন্দর্যবর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে ‘নজরুল মঞ্চ’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধানমন্ডি ও গুলশান লেকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা এসব তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধানমন্ডি লেক এলাকাকে আধুনিক রূপ দেওয়া হবে। একই সঙ্গে লেকের পাশে থাকা দু-একটি রেস্তোরাঁ ছাড়া অন্যগুলো সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তবে এ ক্ষেত্রে আরও উন্নতি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিলে প্রয়োজন অনুযায়ী সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানানো হয়।
জ/উ