গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ন্ত্রণে চলে এসেছে : প্রেস সচিব

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-16T21:41:32+06:00
2026-09-16T21:41:32+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ন্ত্রণে চলে এসেছে : প্রেস সচিব
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ পিএম 
সংগৃহীত ছবি
মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার বেশ কিছু ইতিবাচক ফলাফল এনেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তার দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটও ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সরকার সতর্ক করেছে। এ কারণে এডিস মশার লার্ভা ধ্বংসে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া এবং নিয়মিত চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখছেন এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়। বরং তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]