দেব-শুভশ্রীর ‘এমনি’ ঘিরে ভক্তদের কৌতূহল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-09T19:26:51+06:00
2026-09-09T19:26:51+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
দেব-শুভশ্রীর ‘এমনি’ ঘিরে ভক্তদের কৌতূহল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
কয়েক দিন ধরেই টালিগঞ্জের আলোচনায় রয়েছেন দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভক্তদের আগ্রহ রয়েছে। একসময় এই জুটি একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি তাদের ব্যক্তিগত প্রেমের সম্পর্কও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

তবে একসময় সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর দুজনেই নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যান। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও সিনেমায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, ‘দেশু ৭’ সিনেমাটি পরিচালনাও করেছেন দেব।

এই সিনেমাকে ঘিরেই এখন নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে দেব ও শুভশ্রীকে। পর্দায় তাদের রোম্যান্স নিয়েও চলছে নানা আলোচনা। এরই মধ্যে দেবের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার বিষয়টি যেন নতুন করে আলোচনায় আনলেন শুভশ্রী।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলো ‘দেশু ৭’ সিনেমার ‘তোর শুধু তোর’ গানটির শুটিংয়ের সময় তোলা। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশন। মাত্র একটি শব্দে শুভশ্রী লিখেছেন-‘এমনি’।

দেবের ভক্তদের কাছে ‘এমনি’ শব্দটি বেশ পরিচিত। কারণ দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক পেজে পোস্ট করা বিভিন্ন ছবির ক্যাপশনে এই শব্দটি ব্যবহার করে আসছেন দেব। এবার শুভশ্রীও একই ক্যাপশন ব্যবহার করায় বিষয়টি দ্রুতই ভক্তদের নজরে আসে।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। এক ভক্ত লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল।’ আরেকজনের মন্তব্য, ‘দুজনই দেখি এমনি।’ অন্য একজন লিখেছেন, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’ আবার এক ভক্ত আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন, ‘দেবের সাথে বিয়ে হলে আরো ভালো হতো।’

প্রসঙ্গত, দুই দিন আগে মুক্তি পেয়েছে ‘দেশু ৭’ সিনেমার ‘তোর শুধু তোর’ গানটি। এরই মধ্যে গানটির ভিউ ১৭ লাখ ছাড়িয়েছে। এতে বোঝা যাচ্ছে, পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলন বেশ উপভোগ করছেন দর্শকরা।

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’ সিনেমাটির। এতে দেব ও শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারসহ আরও অনেকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]