১১ দলের লংমার্চে সাধারণ মানুষের সাড়া মেলেনি: রাশেদ খান

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-09T19:15:32+06:00
2026-09-09T19:15:32+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
১১ দলের লংমার্চে সাধারণ মানুষের সাড়া মেলেনি: রাশেদ খান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। সম্প্রতি এনপিবি নিউজের এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সংকট চলছে, সেটি জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এতে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যায়নি। তাঁর মতে, সাধারণ মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। এমনকি চায়ের দোকানেও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে ছয় দফা দাবি নিয়ে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জোটটির দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দুর্নীতি ও সংকীর্ণ দলীয় রাজনীতির অবসান।

রাশেদ খান বলেন, সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনের কারণ বুঝতে পারছেন। ফলে জাতীয় ও আন্তর্জাতিক সংকটের এই সময়ে এসব বিষয়কে পুঁজি করে সরকার পতনের আন্দোলন করা উচিত নয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]