বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-09T17:57:27+06:00
2026-09-09T17:57:27+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং তখন বিষয়টি চূড়ান্ত হবে।

এদিকে ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিকভাবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। এটি বিগত সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যাতে বাংলাদেশিরা নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]