আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-08T19:17:55+06:00
2026-09-08T19:17:55+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
সংগৃহীত ছবি
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি মাঠে গড়াবে। টেস্ট শেষে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

১৭ অক্টোবর সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশ দলকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]