জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-02T18:52:31+06:00
2026-09-02T18:52:31+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
টেলিভিশন প্রধান ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম 
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে পূর্বনির্ধারিত সময় সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত নিতে চান তারা। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী-সেটিও জানতে চাওয়া হবে।

জামায়াত নেতারা বলেন, গণমাধ্যমের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে তা বিবেচনায় নেওয়ার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]