জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-01T16:15:15+06:00
2026-09-01T16:15:15+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির বর্তমান সংকট বৈশ্বিক হলেও সরকার তা মোকাবিলায় কাজ করছে এবং দ্রুত সংকটের সমাধান হবে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সব ধরনের সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সংকটের সময়ে সরকার কতটা আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, জনগণ মূলত সেটিই দেখতে চায়। তাঁর দাবি, বর্তমান সরকার এ ক্ষেত্রে আন্তরিকতার নিদর্শন দেখাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত ও জনস্বার্থে পরিচালিত সরকার জনকল্যাণের পথ থেকে বিচ্যুত হবে না।

তিনি আরও বলেন, সরকার ও দল হিসেবে বিএনপি একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

সরকার পরিচালনায় বিএনপির নেতাকর্মীদের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই সরকারের দায়িত্বে থাকা অধিকাংশ ব্যক্তি বিএনপির নেতা হওয়াটাই স্বাভাবিক। জনগণ কোনো দলকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে সেই দলের যোগ্য নেতাকর্মীরাই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করবেন। এতে দল ও সরকারের মধ্যে কোনো অসংগতি বা বৈসাদৃশ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, যারা দলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা দলীয় দায়িত্ব পালন করবেন। একইভাবে বিএনপির যেসব নেতা মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন, তারাও মন্ত্রিত্বের পাশাপাশি সাংগঠনিক অবস্থান ও দলের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]