জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T16:04:11+06:00
2026-09-01T16:04:11+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মীর শাহে আলম বলেন, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসে ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভারতের অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। আমরাও জানিয়েছি, চলতি অর্থবছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীনেশ ত্রিবেদী এ সৌজন্য সাক্ষাতে আসেন। তিনি দলের নেতাকর্মীদেরও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]