লাইফ স্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-08-29T08:23:14+06:00
2026-08-29T08:23:14+06:00
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
স্মার্টফোন নিরাপদ রাখতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
লাইফ স্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৩ এএম 
স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত তথ্য, ছবি-ভিডিও থেকে শুরু করে আর্থিক লেনদেন—অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই এখন ফোনে সংরক্ষিত থাকে। এসব তথ্য ফাঁস হলে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে। তাই স্মার্টফোন ব্যবহারে নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা জরুরি।

ফোনের লক ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড, যেমন ১-৭ সংখ্যার ক্রম, নিজের নাম বা জন্মতারিখ ব্যবহার করা উচিত নয়।

ফোনে সন্দেহজনক কোনো লিংক এলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় লোভনীয় অফার বা পুরস্কারের কথা বলে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে বলা হয়। এ ধরনের বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে থার্ড পার্টি বা অপরিচিত উৎসের অ্যাপ ডাউনলোড না করাই নিরাপদ। গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত ছবি-ভিডিও ফোনে থাকলে অ্যাপ লক বা লক ফোল্ডারের মতো নিরাপত্তা সুবিধা ব্যবহার করা যেতে পারে।

অন্যের হাতে ফোন দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ফোন অন্যের হাতে গেলে গুরুত্বপূর্ণ তথ্য কপি করে নেওয়ার ঝুঁকি থাকে। তাই প্রয়োজন ছাড়া অন্যের কাছে ফোন না দেওয়া এবং ফোনে লক চালু রাখা উচিত।

পুরোনো ফোন বিক্রি বা বদলানোর সময়ও বিশেষ সতর্কতা প্রয়োজন। ফোনটি অন্যের কাছে দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য নিরাপদ স্থানে সংরক্ষণ করে ডিভাইসটি সম্পূর্ণ রিসেট করে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। একটি অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হলে একই পাসওয়ার্ড ব্যবহৃত অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি অনলাইন অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা নিরাপত্তা আরও বাড়াতে পারে।

ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদ স্থানে সংরক্ষণ করা এবং প্রয়োজন ছাড়া একই তথ্যের অতিরিক্ত কপি না রাখাও ভালো অভ্যাস। শুধু ফোন হ্যাক হলেই তথ্য চুরি হয়—এমন ধারণা ঠিক নয়। ব্যবহারকারীর অসতর্কতা, দুর্বল পাসওয়ার্ড এবং ক্ষতিকর অ্যাপ ব্যবহারের কারণেও ব্যক্তিগত ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

তাই স্মার্টফোন ব্যবহারে সচেতনতা, শক্তিশালী পাসওয়ার্ড, নিরাপদ অ্যাপ এবং টু-স্টেপ ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা জরুরি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]