জাতীয়

2026-08-27T21:57:15+06:00
2026-08-27T21:57:15+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে এখন সালাহউদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম 
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশে যে আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন, সেখানে এখন বসতে দেখা যাচ্ছে সালাহউদ্দিন আহমদকে।

আজ বৃহস্পতিবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর এই দৃশ্য দেখা যায়।

গত মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তখন স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন, বিএনপির মহাসচিবের দায়িত্বও পালন করছিলেন তিনি।  

গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। তার মধ্য দিয়ে সংসদে তার আসন শূন্য হয়।

এমন প্রেক্ষাপটে সংসদে নতুন আসন বন্টনে ওই আসনটিতে এখন বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

জ/শা




  বিষয়:   জাতীয় সংসদ 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]