নেপাল-চীন সীমান্তের ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালে এখনো ছয় শতাধিক পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। নেপাল ট্যুরিজম বোর্ড এ তথ্য জানিয়েছে।
বোর্ডের মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানান, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৮ জন ভারতীয়। এছাড়া তালিকায় ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৬৫ জন আমেরিকান, ৩৫ জন অস্ট্রেলিয়ান এবং ৩৩ জন যুক্তরাজ্যের পর্যটক রয়েছেন।
দেশটির পর্যটন পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বিশ্বরাজ অধিকারী বলেন, ওই এলাকায় ভ্রমণ করা পর্যটকদের বিষয়ে এখনো ট্যুর অপারেটরদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি তিব্বতে অবস্থিত হিন্দু তীর্থস্থান কৈলাশ মানসরোবর যাওয়ার একটি জনপ্রিয় পথ। একই সঙ্গে এটি ল্যাংটাং ট্রেকিং এলাকারও অন্তর্ভুক্ত।
জ/উ