আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-26T21:44:43+06:00
2026-08-26T21:44:43+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বৃহস্পতিবার আকাশে বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশে দেখা মিলবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪৪ পিএম 
আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর গাঢ় ছায়া বা ‘আমব্রা’র মধ্যে ঢেকে যাবে। তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, চলতি মাসের ১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পরই দেখা মিলবে এই আংশিক চন্দ্রগ্রহণের।

চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে। ফলে চাঁদ পুরোপুরি অদৃশ্য না হলেও এর বড় অংশে লালচে ও কমলা আভা দেখা যেতে পারে। এতে চাঁদকে অনেকটা ‘ব্লাড মুনের’ মতো দেখাবে। পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিসরিত হয়ে পড়ার কারণেই এ সময় চাঁদে লালচে আভা তৈরি হয়।

নাসার তথ্য অনুযায়ী, চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় গ্রিনিচ মান সময় ২৮ আগস্ট ভোর ৪টা ১২ মিনিটে ঘটবে। বাংলাদেশ সময় তখন সকাল ১০টা ১২ মিনিট। ফলে দিনের আলোয় থাকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই গ্রহণ দেখা যাবে না।

উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশির ভাগ এলাকা থেকে গ্রহণটি দেখা যাবে। এ ছাড়া আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চল থেকেও ২৮ আগস্ট ভোরে মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করা যাবে।

গ্রহণের সময় চাঁদের বড় অংশ অন্ধকারে ঢেকে যাওয়ায় রাতের আকাশে নক্ষত্র ও মিল্কিওয়ে আরও স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ/শা





  বিষয়:   চন্দ্রগ্রহণ 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]