জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-27T02:14:34+06:00
2026-08-27T02:14:34+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক : রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:১৪ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। রিজভী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাণীতে রিজভী বললেন, কবি কাজী নজরুল ইসলামের ২৩ বছরের সাহিত্যজীবনের অনন্য সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার এক উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাংলা ভাষার কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। তিনি আমাদের জাতীয় কবি। তার সাহিত্যকর্মে মানবতার বাণী উচ্চকিত ছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার কবিতা ও গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ‘তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাঁর অনন্য সৃষ্টিকর্মের মাধ্যমে। উজ্জীবিত করেছেন অবহেলিত ও শোষিত মানুষকে শোষক ও অত্যাচারীর কবল থেকে রক্ষা পেতে। ফলে তিনি ব্রিটিশ শাসকদের চক্ষুশূলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।’

রিজভী আরও বলছিলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তাঁর ছিল বহুমুখী প্রতিভা। কিন্তু তার প্রধান পরিচয় তিনি কবি। তাঁর রচনা আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার ব্রত নিয়ে তিনি সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেছিলেন।’

‘কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি’-যোগ করেন রিজভী।





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]