আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-26T09:44:42+06:00
2026-08-26T09:44:42+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ক্রিটে দুই নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪৪ এএম 
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান পরিচালনা করে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্রিট এবং এর কাছাকাছি গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোস দ্বীপের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

এদিকে ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা জোরদার করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস। সূত্র: এএফপি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]