দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নতুন দর অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
এদিকে দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
অর্থাৎ, বর্তমানে মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে রয়েছে। একইভাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।
জ/উ