জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-08-18T07:09:57+06:00
2026-08-18T07:09:57+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:০৯ এএম 
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগ থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটমুখী সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই এলাকায় কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় হাতাহাতিতে জড়ান। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জর্দার কৌটা দিয়ে তৈরি বড় ও মাঝারি আকারের কয়েকটি কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে নিয়ে যান। উদ্ধার করা বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]