পাঁচবিবিতে স্বামী-স্ত্রীসহ ৪ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-17T18:55:38+06:00
2026-08-17T18:55:38+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে স্বামী-স্ত্রীসহ ৪ জন মাদকব্যবসায়ী গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৬:৫৫ পিএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
পাঁচবিবিতে স্বামী-স্ত্রীসহ ৪ জন মাদকব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও পাঁচবিবি থানা পুলিশের পৃথক ৩টি অভিযানে গত ২ দিনে স্বামী-স্ত্রীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । ‎ডিবি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে পাঁচবিবি পৌরসভার লতিহাটি এলাকা থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে হলো, পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন আপেল (৪০)।

‎অপর দিকে একই দিন (সোমবার ) সকালে পাঁচবিবি থানা পুলিশের একটি মাদক বিরোধী দল উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি পাড়ায় অভিযান চালিয়ে আবুল কাশেমের পুত্র মোঃ আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে ৪৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। 

এছাড়াও পাঁচবিবি থানা পুলিশের অপর একটি অভিযানে গত রবিবার রাতে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্স দোকানের সামনে থেকে নেশা জাতীয় ৩৯পিস অ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। তারা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মোঃ ওয়াসিম আলী প্রামানিক ও তার স্ত্রী মোছাঃ সোহাগী আক্তার।

‎তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জয়পুরহাট ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করে বলে জানিয়েছেন প্রশাসন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত