গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-15T15:09:33+06:00
2026-08-15T15:09:33+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে সেচমোটরসহ ৩ যুবক আটক
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম 
নাটোরের গুরুদাসপুরে সেচমোটর, মোটর চুরির বিভিন্ন সরঞ্জাম ও একটি চায়নিজ কুড়ালসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলার পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারীবাড়ি ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি পিকআপে করে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসছিলেন ওই তিন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপটির গতিরোধ করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি সেচ মোটর, মোটর চুরির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সেচ মোটর, মোটর চুরির সরঞ্জাম ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গুরুদাসপুরে সাম্প্রতিক সময়ে সেচমোটর চুরির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আটক তিন যুবকের সঙ্গে এসব চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। তাদের জিজ্ঞাসাবাদে মোটর চুরির সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]