জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-14T15:52:29+06:00
2026-08-14T16:17:49+06:00
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৪:১৭ পিএম
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃতদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ/শা





  বিষয়:   স্বাস্থ্য  হাম উপসর্গ  শিশুর মৃত্যু  আক্রান্ত 



Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]