নতুন সংঘাত এড়াতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-13T11:13:22+06:00
2026-08-13T11:13:22+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
নতুন সংঘাত এড়াতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:১৩ এএম | ১৩ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
নতুন সংঘাত এড়াতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান
নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতার আওতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে দুই দেশই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে আনাদোলু।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই নতুন করে সংঘাত এড়াতে মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের সম্মতির কথা জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে। তবে কত দিনের জন্য মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্থায়ী চুক্তিতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা চালু রাখাই ছিল ওই সমঝোতার মূল লক্ষ্য।

তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা বাধাগ্রস্ত হয়।

এদিকে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। গত ৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায় বলে জানানো হয়।

এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই দেশের সম্মতি আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি তৈরি করেছে। সূত্র: আনাদোলু

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত