আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-13T10:21:28+06:00
2026-08-13T10:21:28+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ফ্রান্সের বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম 
মানবাধিকার ইস্যুতে ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাদের নীতিকে ‘লজ্জাজনক দ্বিমুখী নীতি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। গতকাল বুধবার (১২ আগস্ট) মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে তেহরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমাদের সমালোচনার জবাবে এ মন্তব্য করেন আরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্ববাসীকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেওয়া বন্ধ করা। তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট এবং অত্যন্ত লজ্জাজনক।

আরাঘচি আরও বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সমর্থন দেওয়ার মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেদের নৈতিক অবস্থানকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।

এর আগে বুধবার ফ্রান্স জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আরও ২০টি দেশ একটি যৌথ বিবৃতিতে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কঠোর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, বেআইনিভাবে আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। পশ্চিমা দেশগুলোর ওই যৌথ বিবৃতির পরিপ্রেক্ষিতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]