আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-13T08:04:20+06:00
2026-08-13T08:04:20+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
সন্তানদের সময় দিতে পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০৪ এএম 
পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্টের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

গতকাল বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

২৭ বছর বয়সি ক্যারোলিন গত মে মাসে ভিভিয়ানা নামে দ্বিতীয় কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। তবে সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত দায়িত্ব পালনের কারণে দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্যারোলিন।

তবে হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন ক্যারোলিন। পাশাপাশি রিপাবলিকান পার্টি ও ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তার রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকবে।

ক্যারোলিনের পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে তিনি একজন সত্যিকারের নেতার মতো দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও উল্লেখ করেছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]