জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-12T10:45:31+06:00
2026-08-12T10:45:31+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, এমপিদের বৈঠক ২০ আগস্ট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম 
রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ দেওয়া ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনার পর এ বৈঠক আহ্বান করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]