বাংলাদেশ পুলিশের ১০ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতিসংঘ মিশন শেষে সম্প্রতি পুলিশ সদর দফতরে যোগ দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ইশতিয়াক আহমেদকে বরগুনা জেলা পুলিশের সদর সার্কেলে বদলি করা হয়েছে।
অন্য আদেশে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুর এবং একই দফতরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে বদলি করা হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়েছে।
এদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ন্যস্ত করা হয়েছে।
ময়মনসিংহ এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে এবং ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলে বদলি করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
জ/উ