শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ

জাতীয়

2026-08-06T09:28:34+06:00
2026-08-06T09:28:34+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২৮ এএম 
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

গতকাল বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগেই ভারত সরকারকে অবহিত করা হয়েছিল। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় এর বিরূপ প্রভাব পড়তে পারে-এমন উদ্বেগ জানানো হলেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতীয় মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকারের চেষ্টা ইতিহাস বিকৃতির ব্যর্থ প্রয়াস বলেও উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশের জনগণ ফ্যাসিবাদে আর না ফেরার এবং কোনো রাষ্ট্রের ওপর নির্ভরশীল না হওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আর কোনো স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারত-বাংলাদেশের গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী।

এদিকে, ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের বারবার অনুরোধের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া মেলেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাতকারী এবং দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]