৪ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

2026-09-20T17:15:57+06:00
2026-09-20T17:19:57+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা
৪ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৫:১৯ পিএম
৪ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম কুবি শিক্ষার্থীদের
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এ সময় তারা অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পাশাপাশি কুমিল্লাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে ফাঁসির রায় কার্যকর করতে হবে, পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে হবে; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে, প্রয়োজনে সাঙ্গিশ্বর পুলিশ ফাঁড়ি কুবির পাশে স্থানান্তর করতে হবে; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার পাশাপাশি কুবি এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠন করতে হবে।

এর আগে রোববার সকালে দুই দফা জানাজা শেষে কোটবাড়ি এলাকার কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। প্রথম জানাজা শেষে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে চার দফা দাবি ঘোষণা করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

গত শুক্রবার দুপুরের পর কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



জ/রা




  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয়  বিচারের দাবি  অবরোধ  প্রত্যাহার 



Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]