বিদেশে স্থায়ী বসবাসের সেরা দেশ এস্তোনিয়া

অনলাইন ডেস্ক

রকমারি

2026-08-05T10:50:09+06:00
2026-08-05T10:50:09+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রকমারি
বিদেশে স্থায়ী বসবাসের সেরা দেশ এস্তোনিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম 
বিদেশে স্থায়ী বসবাসের সেরা দেশ এস্তোনিয়া
বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য ২০২৬ সালের বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া। ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসার সুযোগ এবং বিদেশিদের সম্পত্তির অধিকারসহ বিভিন্ন সূচকে ভালো অবস্থানের কারণে দেশটি এ স্বীকৃতি পেয়েছে।

রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্সে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে আর্থিক ও করব্যবস্থা, জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন দেশে বসবাসের সুযোগসহ ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থায় ৯৯, ব্যবসার সুযোগে ৯৬, আবাসনের সামর্থ্যে ৮২, সবুজ পরিবেশে ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর পেয়েছে। তবে শীতপ্রধান আবহাওয়ার কারণে জলবায়ু আরামের সূচকে দেশটির স্কোর ছিল ২০।

বিশ্বের সেরা ১০ দেশের তালিকায় এস্তোনিয়ার পর রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, তাইওয়ান, লিথুয়ানিয়া, হংকং, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, চেকিয়া এবং মাল্টা।

প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডিজিটাল নোম্যাড, পরিবার ও উদ্যোক্তাদের জন্য পৃথক র‌্যাঙ্কিংও প্রকাশ করা হয়েছে। পরিবার নিয়ে বসবাসের জন্যও এস্তোনিয়া শীর্ষস্থান দখল করেছে। আর ডিজিটাল নোম্যাডদের জন্য মালয়েশিয়ার পর দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে রয়েছে পর্তুগাল। সূত্র: ইউরোনিউজ

জ/উ






Advertisement
Loading...
Loading...
রকমারি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]