মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-23T21:45:52+06:00
2026-09-23T21:50:51+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ঢাকায় একটি কার্যালয় খোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর মনোনীত ছিল।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

মেটার বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর প্রসঙ্গ তুলে ধরে বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেম আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বিশেষ করে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যের বিকাশে সহায়তা করতে পারে, সে বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেটাকে বাংলাদেশে একটি কার্যালয় খোলার আহ্বান জানান। পাশাপাশি অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]