বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-03T13:03:24+06:00
2026-08-03T13:03:24+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক
⏲ ১:০৩ পিএম | ৩ আগস্ট, ২০২৬ | সোমবার
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম জানিয়েছেন, ক্যারিয়ারের কঠিন সময়ে তিনি বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় সাফল্য পাওয়ার আগেই এমন ভাবনা এসেছিল তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, ‘ভিকি ডোনার’ সিনেমার পর দীর্ঘ সময় উল্লেখযোগ্য কাজের সুযোগ না পাওয়ায় তিনি হিমাচল প্রদেশের নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এমনকি পারিবারিক জমিতে কৃষিকাজ বা অন্য কোনো পেশায় যুক্ত হয়ে জীবন চালানোর কথাও ভেবেছিলেন। এ সিদ্ধান্তে তার পরিবারেরও আপত্তি ছিল না।

তিনি বলেন, পরে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিশেষ করে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির পর তার ক্যারিয়ারে নতুন গতি আসে। ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি তার অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়।

সাক্ষাৎকারে বলিউডে সুযোগের বৈষম্যের প্রসঙ্গও তুলে ধরেন ইয়ামি। তার ভাষ্য, তারকা পরিবারের সদস্যরা একাধিক সুযোগ পেলেও বহিরাগত শিল্পীদের জন্য নিজেদের প্রমাণের সুযোগ পাওয়া অনেক বেশি কঠিন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত