বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-02T12:09:08+06:00
2026-08-02T12:09:08+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বিনোদন
‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম 
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো ঢালিউডে অভিনয় করতে যাচ্ছেন। এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার।

গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমিতা।

তিনি বলেন, ঢাকায় এত ভালোবাসা ও গুণী মানুষের উপস্থিতিতে অভিষেক হওয়ায় তিনি আপ্লুত। একই সঙ্গে সিনেমাটির প্রতি নিজের আশাবাদ ব্যক্ত করে কাজের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গুলশানের চামেলী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা সরকার, যা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের একঝাঁক জনপ্রিয় শিল্পী অভিনয় করবেন।

ইতোমধ্যে শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]