রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৪২, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৩০ এবং উত্তরায় ৪০ জন রয়েছেন।
অভিযান চলাকালে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, দুটি কাঁধের ব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, দুইজন উদ্ধারকৃত ভিকটিম, একটি হাইয়েস মাইক্রোবাস, নয়টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, তিনটি তাসের বান্ডিল, দুটি পুরোনো লাল-সবুজ চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র, আলামত ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/উ