'রান ফর জাস্টিস' প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে 'জুলাই রান-২০২৬ সিজন টু'। বুধবার (৫ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে শুরু হওয়া এ দৌড়ে প্রায় দুই হাজার রানার অংশ নেন। নির্ধারিত পথ প্রদক্ষিণ শেষে একই স্থানে আয়োজনের সমাপ্তি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ দৌড়ের লক্ষ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, ন্যায়বিচারের প্রত্যাশা তুলে ধরা এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা।
আয়োজনে অংশগ্রহণকারীরা নতুন বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জ/উ