জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-05T09:49:06+06:00
2026-08-05T11:22:44+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
জুলাই ঐক্য ও ন্যায়বিচারের স্মারক : ড. ইউনূস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৪৯ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১১:২২ এএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। বুধবার (৫ আগস্ট) দেওয়া এ বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার অসাধারণ শক্তির স্মারক এই জুলাই।’

বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি সর্বস্তরের মানুষের। আন্দোলনে স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রিকশাচালক, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের সেবায় কাজ করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

নারীদের ভূমিকার প্রশংসা করে ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনে তাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব আগামী দিনের তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

জুলাই গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে কঠিন মনে হওয়া কাঠামোও পরিবর্তন করা সম্ভব। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]