জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-07-31T21:08:25+06:00
2026-07-31T21:08:25+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জাতীয়
নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
রাজধানীর সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক ঘুরে পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণই ছিল এ সফরের উদ্দেশ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়া এলাকার সড়ক ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়িবহর শ্যামলী এলাকা অতিক্রম করে।

এর আগের দিন বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতেও রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সে সময়ও তিনি নিজেই গাড়ি চালিয়ে ফার্মগেট, জাতীয় সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি ও গুলশানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, ওই পরিদর্শনের সময় গাড়িতে বসেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারাও গাড়িবহরে উপস্থিত ছিলেন।

জ/শা




  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]