রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-07-31T16:35:11+06:00
2026-07-31T16:35:11+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৩৫ পিএম 
রোহিঙ্গা শিবির পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গর
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সনসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ছিল।

সফরকালে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে। পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছে সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।


জশা




  বিষয়:   মার্কিন বিশেষ দূত  সার্জিও গর  রোহিঙ্গা শিবির পরিদর্শন 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]