লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান

জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-07-31T20:19:39+06:00
2026-07-31T20:19:39+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম 
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান কে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। অভিনয়ের বদলে পরিচালনায় ক্যারিয়ার গড়ার পথে থাকা আরিয়ানের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় উঠে আসে। এবার লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় তার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিওতে লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে আরিয়ান খানকে এক তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। দুজনকে স্বাচ্ছন্দ্যে আলাপ করতে ও একসঙ্গে সময় উপভোগ করতে দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিডিওতে আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর। ক্যামেরাবন্দি মুহূর্তে দুজনের আন্তরিক উপস্থিতি অনেকের নজর কাড়লেও, তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের দাবি, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তবে অন্যদের মতে, এটি কেবল বন্ধু হিসেবে একসঙ্গে সময় কাটানোর ঘটনা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চললেও, আরিয়ান খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

জ/শা





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]